প্রতিটি ওয়েবসাইট সেনসিটিভ ডাটা দিয়ে পরিপূর্ণ থাকে। সিকিউরিটি দুর্বলতার কারণে প্রায় সময় এই ধরনের ডাটা ইন্টারনেটে ছড়িয়ে পরে। তা ব্যক্তি জীবন থেকে শুরু করে প্রফেশনাল জীবনে অনেক বেশি প্রভাব ফেলে। এই সমস্যা থেকে বাঁচতে হলে সবার প্রথমে ওয়েবসাইটের সিকিউরিটি স্ট্রং করার দিকে মনোযোগ দিতে হয়। নিচে একটি ওয়েবসাইটের সিকিউরিটি শক্তিশালী করার জন্য যে যে পদক্ষেপ হবে তা নিচে দেওয়া হলো।
Table of Contents
SSL সার্টিফিকেট
আমরা যখন একটি ওয়েবসাইট ভিজিট করি তখন আমাদের ব্রাউজার থেকে একটি ইউআরএল রিকোয়েস্ট সার্ভারে যায়। তারপর সার্ভার সেই রিকোয়েস্ট গ্রহণ করে তার সাথে সম্পর্কিত ডাটা ব্রাউজারে শো করে। SSL এই ইউআরএল রিকোয়েস্টকে এনক্রিপ্ট করে ডাটা সিকিউরভাবে ট্র্যান্সফার হতে সহায়তা করে থাকে।
SSL এর পূর্ণরূপ হচ্ছে Secure Socket Layer যার অর্থ হচ্ছে এটি একটি সিকিউরিটি লেয়ার। যা ডাটা এনক্রিপ্ট করে হ্যাকার থেকে সুরক্ষা করে। আপনার ওয়েবসাইটে SSL থাকলে হ্যাকার যদি কোন ভাবে ওয়েবসাইটের ডাটা পেয়ে যায় তাহলে ডিক্রিপ্ট করা ছাড়া পড়তে পারবে না। অর্থাৎ আপনার ওয়েবসাইট হ্যাক হয়ে গেলেও ডাটা সুরক্ষিত থাকবে।
অন্যদিকে সাইটে SSL থাকলে ভিজিটরের মনে ট্রাস্ট বৃদ্ধি পায়। বিশেষ করে ই-কমার্স ওয়েবসাইটের জন্য SSL থাকা অনেক জরুরি। ওয়েবসাইটে এসএসএল আছে কিনা তা আপনি URL দেখে এর গঠন দেখে বুঝতে পারবেন। ইউআরএলের মধ্যে যদি HTTPS থাকে তাহলে বুঝে নিবেন SSL অ্যাক্টিভ করা আছে। পাশাপাশি ব্রাউজারের অ্যাড্রেস বারে প্যাডলক আইকন দেখতে পাবেন যেখানে ক্লিক করলে গ্রিন কালারে “Site is Secure” নোটিফিকেশন দেখাবে। এই নোটিফিকেশন দেখে উক্ত সাইট সিকিউর কিনা সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

ভালো মানের হোস্টিং ব্যবহার
ওয়েবসাইট সিকিউরিটি সরাসরি হোস্টিং এর সাথে সম্পর্কিত। কারণ ওয়েবসাইট হ্যাকিং এর যত কারণ রয়েছে হোস্টিং দুর্বলতা তার মধ্যে অন্যতম। যাইহোক, বর্তমান সময়ে ওয়েবসাইটের সিকিউরিটি শক্তিশালী করার অনেক পদ্ধতি রয়েছে। যার মধ্যে হোস্টিং শক্তিশালী ভূমিকা পালন করে। যে যে বিষয়গুলো হোস্টিং ভালো না খারাপ তা নির্ধারণ করতে সাহায্য করে তা হচ্ছে-
- আপটাইম
- দ্রুত লোড টাইম
- সহজে সেটআপ করা যায়
- ম্যালওয়্যার স্ক্যানার
- ফায়ারওয়াল
বর্তমান সময়ে ওয়েবসাইটে সর্বোচ্চ সিকিউরিটি দেওয়ার জন্য অনেক হোস্টিং SSL দেওয়ার পাশাপাশি অন্যান্য সাপোর্ট টুল দিয়ে থাকে। যেমন আইটিনাটহোস্টিং থেকে সার্ভিস নিলে আপনি হোস্টিং এর সাথে SSL ফ্রি দেওয়া হয়। পাশাপাশি cPGuard টুল প্রোভাইড করা হয় যা অল্প খরচে সিপ্যানেলের সাথে ইউজ করা যায়।
অন্যদিকে তারা WAF দিয়ে সার্ভার পর্যায়ে ফায়ারওয়াল এনসিউর করে থাকে। এটি ডিডস অ্যাটাক থেকে শুরু করে ব্রুট-ফোর্স অ্যাটাক প্রতিরোধে সহায়তা করে। পাশাপাশি ডোমেইন প্রাইভেসি সিকিউরিটি তাদের সার্ভিসকে সিকিউরিটি বেসড হোস্টিং সার্ভিস হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার
ওয়েবসাইট সিকিউরিটি ব্রিচ হওয়ার যতগুলো কারণ আছে তাদের মধ্যে দুর্বল পাসওয়ার্ড অন্যতম। পাসওয়ার্ড দুর্বল হলে একজন হ্যাকার সহজেই সেই পাসওয়ার্ড গেস করতে পারবে। এতে আপনার ওয়েবসাইটে সে সহজেই প্রবেশ করতে পারবে এবং অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্সেস নিতে পারবে।
এতে আপনার পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস তার কাছে চলে যাবে। এই সমস্যা থেকে সিকিউর থাকতে পাসওয়ার্ড অনেক কঠিন ও সহজে অনুমান করা যায় না এরকম হতে হবে। পাসওয়ার্ডকে সিকিউর করার জন্য নিচের পদ্ধতি অনুসরণ করা হয়-
- ওয়ার্ড কমপক্ষে ১২ ক্যারেক্টারের হতে হবে
- ছোট হাতের, বড় হাতের এবং স্পেশাল সিম্বল সম্বলিত হতে হবে
- নাম বা মোবাইল নাম্বার দেওয়া যাবে না
- সহজে উচ্চারণ করা যাবে না এরকম হতে হবে
- পাসওয়ার্ড টাইপ করার সময় ভিউ করে নেওয়া যাবে না
উপরিউক্ত পদ্ধতি অনুসরণ করে ওয়েবসাইটের জন্য সহজেই অনেক কঠিন ও শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করা সম্ভব। আমরা প্রায় সময় সহজেই মনে রাখার জন্য সব অ্যাকাউন্টে একই ধরনের পাসওয়ার্ড ইউজ করে থাকি। এটি আসলে একটি সাইকোলজিক্যাল সিকিউরিটি দুর্বলতা। কারণ কোন মাধ্যমে হ্যাকার যদি আপনার কোন একটি অ্যাকাউন্ট এর অ্যাক্সেস পায় তখন সে উক্ত তথ্য দিয়ে বিভিন্ন সার্ভিস এবং ওয়েবসাইট লগইন করার চেষ্টা করে। এখন আপনি একই পাসওয়ার্ড সকল জায়গায় ইউজ করলে আপনার সকল ডাটা এবং ব্যাংক অ্যাকাউন্ট ঝুঁকির মধ্যে পরে যাবে।
2FA লগইন সিকিউরিটি ব্যবহার
টু ফ্যাক্টর অথেন্টিকেশন সিকিউরিটি জগতের জন্য সৌভাগ্য নিয়ে এসেছে। এখানে আপনার অ্যাকাউন্টে লগইন করতে চাইলে শুধু পাসওয়ার্ড দিলে হবে না। পাশাপাশি আপনাকে আপনার ফোন নাম্বারে যাওয়া লগইন কোড দিতে হবে। অর্থাৎ আপনার অ্যাকাউন্টে যদি 2FA সেটআপ করা থাকে তাহলে লগইন ফর্মে ইউজার ও পাসওয়ার্ড দেওয়ার পর আপনার ফোন নাম্বারে একটি ৬ ডিজিট এর কোড যাবে।
পরের পেজে এই কোড না দিলে বা ভুল কোড দিলে আর লগইন হবে না। এতে হ্যাকারের কাছে আপনার ইউজার আর পাসওয়ার্ড থাকলেও লগইন করতে পারবে না। একটি কঠিন পাসওয়ার্ডের পাশাপাশি যদি এই সার্ভিস অ্যাক্টিভ করা থাকে তাহলে ওয়েবসাইটের সিকিউরিটি অনেক অনেক শক্তিশালী হবে।
নিয়মিত সাইটের থিম প্লাগিন আপডেট করা
সিকিউরিটি রিসার্চারদের মতে ওয়েবসাইট হ্যাক হওয়ার জন্য প্রায় সময় আউটডেটেড থিম এবং প্লাগিন দায়ী। হ্যাকারগন ওয়েবসাইটে এই ধরনের থিম ও প্লাগিনের মাধ্যমে প্রবেশ করে থাকে। অন্যদিকে যদি নাল বা ক্র্যাক থিম এবং প্লাগিন ইউজ করা হয় তাহলে ঝুঁকি আরও বৃদ্ধি পায়।
কারণ এই ধরনের থিম এবং প্লাগিন গুলোতে ম্যালওয়্যার থাকে। যা সিস্টেমে প্রবেশ করে ছড়িয়ে পরে এবং হ্যাকারের জন্য ব্যাকডোর তৈরি করে। এই রাস্তা ব্যবহার করে পরবর্তীতে হ্যাকার ওয়েবসাইটে প্রবেশ করে। সকল সিএমএস ওয়েবসাইটের সিকিউরিটি নিশ্চিত করতে নিয়মিত সিকিউরিটি আপডেট নিয়ে আসে। একইভাবে থিম এবং প্লাগিন গুলোও সিকিউরিটি আপডেট দিয়ে থাকে। এই জন্য নিয়মিত কোর, থিম এবং প্লাগিন আপডেট করা ওয়েবসাইট সিকিউরিটি বৃদ্ধি করার জন্য কাজ করে।

WAF ইউজ করা
WAF এর পূর্ণরূপ হচ্ছে Web Application Firewall যা একটি সিকিউরিটি দেয়াল হিসেবে কাজ করে। এই সিস্টেমের প্রধান কাজ হচ্ছে এমন একটি ফিল্টার সুবিধা প্রধান করা যা হ্যাকারদের আক্রমণ থেকে ওয়েবসাইটকে রক্ষা করে। SQL Injection, Cross-Site Scripting (XSS), File Inclution Attack ও DDoS অ্যাটাক প্রতিরোধে এটি ইউজ করা হয়। ব্যবহারের উপরে ভিত্তি করে ফায়ারওয়াল সাধারণত নেটওয়ার্ক, হোস্ট এবং ক্লাউড বেসড হয়ে থাকে। Sukuri ও Cloudeflare WAF সার্ভিস প্রদান করার পাশাপাশি ক্যাসিং, ম্যালওয়্যার প্রোটেকশন সহ হ্যাকিং অ্যাটাক রুখে দিতে কাজ করে থাকে।
ম্যালওয়্যার স্ক্যানার ইউজ করা
ওয়েবসাইটে ম্যালওয়্যার অ্যাটাক হওয়ার ঘটনা আমরা প্রায় সময় শুনে থাকি। কোন ওয়েবসাইট হ্যাক করার জন্য হ্যাকার সবার প্রথমে ম্যালওয়্যার ইউজ করে থাকে। ওয়েবসাইটে ম্যালওয়্যার সমস্যা থেকে বাঁচার জন্য নিয়মিত পুরো ওয়েবসাইট স্ক্যান করা উচিত। সাধারণত ম্যালওয়্যার চেকারগুলো প্রথমে ভাইরাস খুঁজে বের করে সেগুলো রিমুভ করে থাকে।
Wordfence, Sukuri, MalCare, iTheme Security ইত্যাদি পপুলার ওয়েবসাইট ম্যালওয়্যার স্ক্যানার এবং সিকিউরিটি প্লাগিন। এগুলো ওয়েবসাইটে হ্যাকিং এর হাত থেকে রক্ষা করতে সাহায্য করে থাকে। অন্যদিকে আপনি কন্ট্রোল প্যানেল থেকেও ম্যালওয়্যার চেক করতে পারবেন। যেমন cPanel এর জন্য cPGuard অনেক জনপ্রিয় এবং কার্যকরী ম্যালওয়্যার স্ক্যানার। এই টুল গুলো ওয়েবসাইটের সকল ফাইল নিয়মিত স্ক্যান করে থাকে। অটোমেটিক স্ক্যান থাকার কারণে ব্যাকগ্রাউন্ডে স্ক্যান চালু থাকে। এতে আপনি সাইটে লগইন না করলেও তা সুরক্ষিত থাকছে।
উপরিউক্ত আলোচনায় ওয়েবসাইট সিকিউরিটি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। এখানে সিকিউরিটির অভাবে সাইটে কি কি ক্ষতি হতে পারে সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। পাশাপাশি কি কি পদ্ধতি ইউজ করে ওয়েবসাইটের সিকিউরিটি বৃদ্ধি করা যায় সে বিষয়ে ধারণা দেওয়া হয়েছে।
