ওয়েবসাইটের সকল ডাটা কোন না কোন হোস্টিং সার্ভারে স্টোর থাকে, সেই হোস্টিং সার্ভারের লোকেশন বিভিন্ন জায়গায় হতে পারে উদাহরণস্বরূপ ধরে নিলাম সার্ভার লোকেশন USA তে যেটা বাংলাদেশ থেকে প্রায় ১৩,২১৯ কিলোমিটার দূরে অবস্থিত।
এখন বাংলাদেশ থেকে কোন ইউজার যদি ওয়েবসাইটে ভিজিট করতে যায় তাহলে ইউজার রিকোয়েস্ট বাংলাদেশ থেকে রাউটিং হয়ে USA সার্ভারে যাবে এবং রিকোয়েস্ট একসেপ্ট করে একই প্রসেস এ ফেরত আসবে এরপর ইউজারের ব্রাউজারে ওয়েবসাইটের ডাটা শো করবে। বাংলাদেশ থেকে USA এর দূরত্ব বেশি হবার কারণে এখানে খুব স্বাভাবিকভাবেই রেসপন্স টাইম বেশি হবে যার ফলে ইউজারের কাছে ওয়েবসাইট লোডিং স্পিড স্লো হবে।
