Table of Contents
টেকনিক্যাল এসইও কি?
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের (এসইও) জগতে শুধুমাত্র ভালো মানের কন্টেন্ট অপটিমাইজেশন এবং ভালো ভালো ব্যাকলিং পাওয়ার চেয়েও অনেক কিছু করার আছে, যার মধ্যে অন্যতম টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও এর কাজ মূলত ওয়েবসাইটের ব্যাকএন্ডে। একটি ওয়েবসাইট টেকনিক্যালি ভালো অপটিমাইজড হলে সার্চ ইঞ্জিন সহজেই ওয়েবসাইট ক্রল, ইনডেক্স করতে পারে এবং সবমিলিয়ে রাঙ্ক করতে সক্ষম হয়। টেকনিক্যাল এসইও মূলত একটি বড় বিল্ডিং এর ভিত্তি হিসেবে কাজ করে। ভিত্তি যেমন মজবুত হলে একটি বিল্ডিং ভালভাবে দারিয়ে থাকতে পারে, ঠিক তেমনি একটি ওয়েবসাইট টেকনিক্যালি ভালো অপটিমাইজড হলে সেই ওয়েবসাইট অপ্টিমাইজড করা সহজ হয়ে যায়। এখন চিন্তার বিষয়টি আপনার হাতে, আপনি নিশ্চয়ই ভিত্তি নরম করে উপরের দিকে যেতে চাইবেন না।
সহজভাবে বলতে গেলে, সার্চ ইঞ্জিনে একটি ওয়েবসাইটের র্যাঙ্কিং বাড়াতে ওয়েবসাইটের টেকনিক্যাল বিসয়-গুলর উন্নয়নকে বোঝায় টেকনিক্যাল এসইও। টেকনিক্যাল এসইও এর মধ্যে অন্যতম উপাদান হচ্ছে ওয়েবসাইট ক্রলিং, ইন্ডেক্সিং, ওয়েবসাইটের আর্কিটেকচার, ওয়েবসাইট এর লোডিং স্পিড, মোবাইল ফ্রেন্ডলি এবং ওয়েবসাইট এর নিরাপত্তা।
এসইওতে টেকনিক্যাল এসইওর গুরুত্ব
আমরা একটা বিষয় ক্লিয়ার করার চেষ্টা করেছি যে টেকনিক্যাল এসইও একটি ওয়েবসাইট র্যাঙ্ক করার ভিত্তি সরূপ। Google এর মতো প্রথম-সারির সার্চ ইনজিনগুলো একটি ওয়েবসাইটকে মূল্যায়ন করে র্যাঙ্ক দেয়ার পিছনে টেকনিক্যাল এসইও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমনকি অনেক সময় আপনার ওয়েবসাইট এর বিষয়বস্তু (ওয়েবপেজ, কন্টেন্ট, স্ট্রাকচার) ভালো মানের হবার পরেও শুধুমাত্র টেকনিক্যালি দুর্বল হবার কাড়নে আপনি ভালো ফলাফল পাবেন না। সকল সার্চ ইঞ্জিন টেকনিক্যালি ভালো এবং সুরক্ষিত ওয়েবসাইটকে দ্রুত র্যাঙ্ক দিয়ে থাকে। অতএব এই কথা বলাই বাহুল্য যে এসইও এর মধ্যে টেকনিক্যাল এসইও এর গুরুত্ব অপরিসীম।
টেকনিক্যাল এসইও এর মূল বিষয়বস্তু

টেকনিক্যাল এসইও মূলত ওয়েবসাইট এর নানান রকম টেকনিক্যাল সমস্যা সমাধান করে ওয়েবসাইটকে একটি স্বচ্ছতা এনে দেয়। এখন আমরা টেকনিক্যাল এসইও এর কয়েকটি মুল বিষয়বস্তু সম্পর্কে জানবো।
ওয়েবসাইট ক্রাউলাবিলিটি
ক্রাউলাবিলিটি বলতে বুঝায় সার্চ ইঞ্জিন আপনার ওয়েবাইট এর পেজ গুলো ঠিকঠাকভাবে এক্সেস করতে পারে কি না। সার্চ ইঞ্জিন যদি ঠিকমতো ওয়েবপেজ ক্রলিং করতে না পারে তাহলে তা ইনডেক্স করতে পারবে না ফলে SERP পেজ বা Search Engine Results Page এ তা প্রদর্শিত হবে না। ওয়েবসাইট ক্রল হচ্ছে কি না তা চেক করার জন্য robots.txt ফাইল চেক করতে হবে এবং সেখানে কোন সমস্যা থাকলে তা দ্রুত সমাধান করতে হবে।
ওয়েবসাইট ইন্ডেক্সাবিলিটি
সার্চ ইঞ্জিন আপনার ওয়েবপেজগুলো ক্রল করতে পারে কি না তা হল ক্রাউলাবিলিটি। ওয়েবপেজ ক্রল করার পরে সেই পেজটি সার্চ ইঞ্জিন এর ডাটাবেজ এ যুক্ত করারকে বলা হয় ইন্ডেক্সাবিলিটি। অনেক সময় ভুল বসত বা অন-পেজ করার সময় আমরা ওয়েবপেজ noindex করে থাকি ফলে তা ইনডেক্স হয় না। একটি ওয়েবপেজ পাবলিশ করলে তা index অবস্থায় আছে কি না চেক করে দেখতে হবে। Google Search Console এর দ্বারা ওয়েবপেজ এর index/noindex এর মতো বিষয়গুলো ম্যানেজ করা যায়।
সাইট আর্কিটেকচার এবং নেভিগেশন
অনেক সময় এমন হয়েছে যে আমরা একটি গুরুত্বপূর্ণ কাজ করার জন্য কোন একটি নতুন ওয়েবসাইট এ ভিজিট করেছি কিন্তু সেই ওয়েবসাইট এর বিষয়বস্তু এতটাই অগোছালো যে আমরা কিছু বুঝে উঠতে পারছি না। আবার এমন ও হয়েছে যে কোন একটি ব্লগ-পোস্ট এর লিংক আমরা কারোর সাথে শেয়ার করতে গিয়ে দেখি সেই লিংক এর দৈর্ঘ্য কয়েক কি.মি. লম্বা!
একটি সুসংগঠিত ওয়েবসাইট সার্চ ইঞ্জিন এবং ভিজিটর উভয়ের জন্যই স্বাচ্ছন্দ্যের হয়ে থাকে। ওয়েবসাইট আর্কিটেকচার বলতে বুঝায় ওয়েবসাইট এর গঠনকে এর মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ইন্টারনাল লিঙ্কিং, URL এর গঠন এর মতো বিষয়গুলি।
মোবাইল অপ্টিমাইজেশান
দিন যত যাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে এখন বেশীরভাগ ট্রাফিক মোবাইল ডিভাইস থেকে আসছে, যার ফলে মোবাইল অপটিমাইজেশন প্রতিনিয়ত হয়ে উঠছে অতীব গুরুত্বপূর্ণ! বর্তমানে Google, Bing এর মতো সার্চ ইনজিনগুলো মোবাইল অপটিমাইজেশনকে প্রাধান্য দিচ্ছে বা বলা যায় দিতে বাধ্য হচ্ছে। একটি ওয়েবসাইটকে মোবাইল ফ্রেন্ডলি অপটিমাইজেশন করার জন্য কয়েকটি বিষয় মাথায় রাখতে হয় যার মধ্যে অন্যতম মোবাইল ফ্রেন্ডলি ডিজাইন, পিকচার অপ্টিমাইজ, ওয়েবসাইট এর বাটন গুলো মোবাইলে যেন সহজেই ব্যবহার করা যায় এবং ওয়েবপেজ এর লিংক যেন সহজেই ক্লিক করে ওপেন করা যায় তা নিশ্চিত করতে হবে।
সাইট স্পিড এবং পারফরমেন্স
আপনি নিশ্চয়ই চাইবেন না একটি লিংক এ ক্লিক করে অপেক্ষ করতে, এবং ওয়েবপেজ লোড নিতে দেরি হলে আপনি হয়তবা সেই ট্যাব ক্লোজ করে দিবেন। মূলত একটি ওয়েবসাইট এর ধীরগতির কাড়নে বাউন্স রেট বেরে যায়, যার ফলে ওয়েবসাইট র্যাঙ্কিং এ নেতিবাচক প্রভাব পরে থাকে। Google PageSpeed Insights বা GTmetrix-এর মতো টুলগুলি ব্যবহার করে ওয়েবসাইট এর স্পিড সম্পর্কে ধারনা লাভ করা যায়। ওয়েবসাইটের লোডিং স্পিড কমিয়ে পারফর্মেন্স গ্রো করতে চাইলে ওয়েবসাইটের ছবি কমপ্রেস করা, ব্রাউজার ক্যাশিং ব্যবহার করা এবং CSS এবং JavaScript ফাইলগুলিকে ছোট করা যেতে পারে।
HTTPS এবং ওয়েবসাইট নিরাপত্তা
একজন ভিজিটর এবং সার্চ ইঞ্জিন উভয়ের জন্যই নিরাপত্তা নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। কেননা, ওয়েবসাইট নিরাপদ না হলে তা সহজে র্যাঙ্ক হবে না আবার ভিজিটর ও ভিজিট করতে চাইবে না। HTTPS (হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর) ওয়েবসাইট এবং ভিজিটরদের মধ্যকার ডেটা এনক্রিপ্ট করার মাধ্যমে সিকিউরিটি নিশ্চিত করে থাকে। আপনার ওয়েবসাইটে যদি এখনও HTTP ব্যবহার করা না হয়ে থাকে, তাহলে নিরাপত্তা এবং র্যাঙ্কিং উভয়ের উন্নতির জন্য HTTPS-এ স্থানান্তরিত করা জরুরি।
অ্যাডভান্সড টেকনিক্যাল এসইও এবং টেকনিকস

টেকনিক্যাল এসইও এমন একটি প্রসেস, যেখানে আপনাকে সাধারণ টেকনিক্যাল সমস্যা সমাধানের পাশাপাশি অনেক অ্যাডভান্সড সমস্যাও সমাধান করতে হবে। আমরা এখন গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয় নিয়ে আলোচনা করবো।
স্ট্রাকচার্ড ডাটা এবং স্কিমা মার্কআপ
স্ট্রাকচার্ড ডাটা বা স্কিমা মার্কআপ এমন মূলত একটি কোডিং এর বিষয় যা সার্চ ইঞ্জিনকে ওয়েবপেজ এর বিষয়বস্তু বুঝতে সাহায্য করে থাকে। স্কিমা মার্কআপ এর মাধ্যমে SERP পেজ এ ছবি, রেটিং, প্রোডাক্ট প্রাইস অ্যাড করা যায়, যার ফলে অন্যান্য রেজাল্ট গুলোর থেকে আপনার ওয়েবপেজটি দেখতে আলাদা করে তোলে এবং গ্রহণযোগ্যতা বৃদ্ধি পায়। এর ফলে ক্লিক-থ্রু রেট (CTR) বৃদ্ধি পায়।
XML সাইটম্যাপ
অনেক সময় এমন হয়েছে যে আমাদের নতুন কোন জায়গায় ঘুরতে গিয়ে ম্যাপ এর সাহায্য নিতে হয়েছে বা কোন বই হাতে নিয়ে সূচিপত্র দেখতে হয়েছে বই এর বিষয়গুলো বুঝতে এবং খুঁজতে।XML সাইট-ম্যাপ এর কাজ টাও ঠিক বই এর সূচিপত্রের মতোই। XML সাইট-ম্যাপ এমন একটি ফাইল যা আপনার ওয়েবসাইট এর সমস্ত ওয়েবপেজ-গুলকে তালিকাভুক্ত করে থাকে এবং সার্চ ইঞ্জিনকে আরও ভালভাবে ক্রল করতে সাহায্য করে থাকে যার ফলে, পেজ ইন্দেক্সিবিলিটি বৃদ্ধি পায়।
Robots.txt ফাইল
robots.txt ফাইল সার্চ ইঞ্জিনকে বলে যে ওয়েবসাইটের কোন ওয়েবপেজগুলো ক্রল করতে পারে এবং কোন ওয়েবপেজগুলো ক্রল করতে পারে না। এটি ওয়েবসাইটের ক্রলযোগ্যতা নিয়ন্ত্রণ করার জন্য একটি শক্তিশালী টুলস।
ক্যানোনিকাল ট্যাগ
ক্যানোনিকাল ট্যাগ ওয়েবসাইটের নকল বিষয়বস্তু সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে থাকে। অনেক সময় এমন হয়ে থাকে যে একই কন্টেন্ট কিন্তু কয়েকটি URL অর্থাৎ সেম কন্টেন্ট কয়েকটি পেজ এ পাবলিশ করা হয়েছে। এইসব সমস্যা সাধারণত ই-কমার্স সাইটে বা বড় ওয়েবসাইট বেশি হয়ে থাকে। এই সব সমস্যা থেকে সমাধান পাবার জন্য ক্যানোনিকাল ট্যাগ ব্যবহার করা হয়ে থাকে।
পেজিনেশন এবং URL স্ট্রাকচার
সহজভাবে বলতে গেলে পেজিনেশন বলতে বুঝায় একাধিক পৃষ্ঠায় কোন সামগ্রিক বিষয়কে ভাগ করাকে। উদাহরণস্বরূপ বলতে গেলে আমরা কোন ওয়েবসাইটের ব্লগ সেকশন এ গেলে অনেকগুলো ব্লগ দেখতে পারি কিন্তু একাধিক পেজে এ যেমন পেজ ১, ২, ৩…। আবার ই-কমার্স সাইটের প্রোডাক্ট পেজ এও সেম অবস্থা দেখা যায়। পেজিনেশন মূলত rel=”next” এবং rel=”prev” ট্যাগগুলির মাধ্যমে পৃষ্ঠাগুলিকে আলাদা করে থাকে এবং সার্চ ইঞ্জিনকে বুঝাতে সাহায্য করে যে এগুলো সব একই পেজ।
টেকনিক্যাল এসইও এর সাধারণ ভুল সমূহ

জেহতু বিষয়টি টেকনিক্যাল কাজেই এখানে অনেক রকমের ভুল হবেই বা অনেক সময় অনেক আপডেট আসার ফলে নিত্যনতুন সমস্যা দেখা দেবে এবং সমাধান করতে হবে। আজকে আমরা টেকনিক্যাল এসইও এর কয়েকটি সাধারণ ভুল সম্পর্কে আলোচনা করবো যা সবসময় খেয়াল রাখা প্রয়োজন।
- মোবাইল অপটিমাইজেশনর বিষয়টি এরিয়ে চলা
- ওয়েবসাইট লোডিং স্পিড
- Robots..txt এর ভুল ব্যবহার
- Broken Link
বর্তমানে মানুষ ক্রমশই মোবাইল ফ্রেন্ডলি হচ্ছে, এর ফলে এখন বেশিরভাগ ভিজিটর আসতেছে মোবাইল ফোন ডিভাইস থেকে। এখন এসইওতে ভালো করতে হলে ওয়েবসাইট মোবাইল ফ্রেন্ডলি করতে হবে এবং মোবাইলে লোডিং স্পিড যেন ভালো আসে তা নিশ্চিত করতে হবে। এছাড়াও ওয়েবসাইট লোডিং স্পিড একটি গুরুত্বপূর্ণ বিষয় কাড়ন ওয়েবসাইট লোডিং স্পিড টাইম বেশি হলে বাউন্স রেট বেড়ে যায় ফলে ওয়েবসাইট র্যাঙ্ক হারায়। ওয়েবসাইট এর লোডিং স্পিড ঠিক রাখতে নিয়মিত ওয়েবসাইট লোডিং স্পিড টেস্ট করা উচিৎ এবং সমস্যা হলে তা দ্রুত সমাধান করা উচিৎ। ওয়েবসাইট লোডিং স্পিড টেস্ট করার জন্য GTmetrix ব্যবহার করতে পারেন।
টেকনিক্যাল এসইওতে এইসব ভুলের পাশাপাশি আরও কয়েকটি ভুল হয়ে থাকে তার মধ্যে উল্লেখ্য Robots. Txt ফাইল এর ভুল ব্যাবহার, যার ফলে অনেক সময় ওয়েবসাইট এর গুরুত্বপূর্ণ কন্টেন্ট বা ওয়েবপেইজ ব্লক হয়ে যায় কিন্তু তা নজর এ আসে না। এছাড়াও অনেক সময় ব্রোকেন লিংক গুলো আমরা ফিক্সড করতে ভুলে যায় যার কাড়নে ভিজিটর সেই সব লিংক এ ভিজিট করার ফলে একটি ব্যাড ইম্প্রেশন পায়। নিয়মিত ব্রোকেন লিংক চেক করা উচিৎ এবং সম্ভব হলে তা ফিক্সড করে নেওয়া উচিৎ বা 301 রিডেক্ট করে দেওয়া উচিৎ।
ভবিষ্যতে কেমন হবে টেকনিক্যাল এসইও?
তথ্য প্রযুক্তি বা টেকনিক্যাল বিষয়গুলো খুব দ্রুতই আপডেট হতে দেখা যায়, যেমন AI রেভুলেশন আমরা দেখতে পাচ্ছি এবং AI এর ফলে আমরা অনেক কিছু চেঞ্জ হতে দেখছি আবার নতুনত্ব ও প্রকাশ পাচ্ছে ক্রমাগতভাবে। AI রেভুলেশন এর ফলে এসইও এর অন্যান্য সেক্টর এর মতো টেকনিক্যাল এসইওতেও একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে ধারনা করা যায়। AI এর ফলে এখন আমরা ভিজিটরদের আচরণ অনুমান করতে পারছি এবং এইটা ক্রমটি উন্নত হতে থাকবে সেই সাথে টেকনিক্যাল এসইও এর অনেক কিছুই স্বয়ংক্রিয় হয়ে যাবে।
আমরা বর্তমানে ভয়েস সার্চ এসইও প্রভাব লক্ষ্য করতে পারছি এবং এইটাও ধারনা করা হচ্ছে যে ভবিষ্যতে সিংহভাগ সার্চ হবে ভয়েস সার্চ। মানুষের ভয়েস কে প্রযুক্তিগত ভয়েস এ রূপান্তর করা এবং লং-টেইল ভয়েস গুলা বোঝার জন্য টেকনিক্যাল এসইও কে অনেক উন্নত হতে হবে এবং আমাদেরকে এইসবের জন্য প্রস্তুত থাকতে হবে এই কথা বলাই বাহুল্য। এইসবের বাইরেও সার্চ ইঞ্জিনের এলগরিদম এর বিষয়টি তো আছে যা ক্রমাগত আপডেট হচ্ছেই! সার্চ ইঞ্জিন এর এলগরিদম আপডেট হবার সাথে সাথে এসইও এর সাথে সাথে টেকনিক্যাল এসইওতেও পরিবর্তন দেখা যাবে।
তবে সবশেষে একটা সত্য আমাদেরকে মেনে নিতে হবে যে পরিবর্তন হচ্ছে শুদ্ধতার প্রবেশদ্বার। পরিবর্তন আসবে টেকনোলোজি আরও উন্নতি হবে এবং সব মিলিয়ে এসইও ইন্ডাস্ট্রিও ভবিষ্যতে আরও বড় হবে এইটা বলাই বাহুল্য।
