You are currently viewing এসইও অডিট কি? কেন ওয়েবসাইট অডিট করবেন এবং কিভাবে করবেন?
  • Post category:SEO
  • Post comments:0 Comments
  • Reading time:7 mins read

এসইও অডিট কি?

আমরা অসুস্থ হলে চিকিৎসক এর কাছে যাই সুস্থ হবার জন্য এবং এরপর চিকিৎসক কি করেন তা আমদের সকলেরই কমবেশি জানার কথা। একজন চিকিৎসক চিকিৎসা প্রদানের পূর্বে রুগীর রোগ সনাক্ত করে থাকেন। ঠিক সেভাবেই একটি ওয়েবসাইটের সমস্যাবলী সমাধানের প্রথম ধাপ হল এসইও অডিট করা। আপনি যদি কখনও ভেবে থাকেন যে আপনার ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে আপনার পছন্দমতো র‍্যাঙ্ক পাচ্ছে না, তাহলে আপনার উচিৎ আপনার ওয়েবসাইট এর এসইও অডিট করা। এসইও অডিট করার মাধ্যমে আপনার ওয়েবসাইটের সমস্যাগুলো সনাক্ত করে সেসব দ্রুত সমাধান করার মাধ্যমে ওয়েবসাইটে দ্রুত অরগানিক ট্রাফিক আনতে পারবেন। 

এসইও অডিট এর মাধ্যমে ওয়েবসাইটের বিভিন্নদিক পরীক্ষা করা হয়ে থাকে যার মধ্যে রয়েছে টেকনিক্যাল এসইও অডিট, অন-পেজ এসইও অডিট, অফ-পেজ এসইও অডিট, কন্টেন্ট অডিট এবং ইউজার এক্সপেরিয়েন্স এর মতো দিকগুলো। একটি বিষয়ে বলে রাখা ভালো, বর্তমানে Google এবং অন্য সব সার্চ ইঞ্জিনগুলো ইউজার এক্সপেরিয়েন্স বিষয়টিকে প্রাধান্য দিচ্ছে, কাজেই আমাদের সেই দিক বিবেচনায় নিয়ে ওয়েবসাইটকে প্রস্তুত করতে হবে। 

এক কোথায় বলতে গেলে, এসইও অডিট  মূলত আপনার ওয়েবসাইট এর স্বাস্থ্য পরীক্ষা, যার মাধ্যমে আপনি সমস্যাগুলো সনাক্ত করে সমাধান করার মাধ্যমে SERP পেজ এ ভালো করতে পারবেন। 

কেন এসইও অডিট করবেন?

যদি বলেন কেন এসইও অডিট করতে হবে, তাহলে আবার আমাদেরকে চিকিৎসকের উদাহরণ এ যেতে হবে। আপনি কখন চিকিৎসা নেওয়ার জন্য ডাক্তার এর কাছে যাবেন? নিশ্চয়ই আপনি অসুস্থ!

ঠিক তেমনি আমাদের ওয়েবসাইট আসানারুপ ফলাফল দিতে না পারলে আমাদের উচিৎ ওয়েবসাইট এসইও অডিট করা এবং গুরুত্বপূর্ণ সমস্যাগুলো দ্রুত সমাধান করা। এছাড়াও বিশেষ কিছু কাড়নে ওয়েবসাইট এসইও অডিট করা প্রয়োজন নিতে তা তুলে ধরা হল:

  • ওয়েবসাইট এর ইস্যু খুঁজে বের করে সমাধান করার জন্য 
  • সার্চ ইঞ্জিনে ওয়েবসাইট এর র‍্যাঙ্কিং বৃদ্ধি করার জন্য 
  • ইউজার এক্সপেরিয়েন্স (UX) বৃদ্ধি করার জন্য 
  • প্রতিযোগীদের থেকে এগিয়ে থাকার জন্য 

এসইও অডিটের প্রকারভেদ

এসইও অডিট করার সময় অনেকগুলো পৃথক পৃথক এসইও সাব সেক্টর নিয়ে এনালাইসিস এবং কাজ করতে হয়। কাজেই আমরা এসইও অডিটেও কিছু প্রকারভেদ লক্ষ্য করে থাকব। আমরা এসইও অডিট এর বিভিন্ন সেকশন গুলো নিয়ে আলোচনা করবো। 

টেকনিক্যাল এসইও অডিট

টেকনিক্যাল এসইও মূলত ওয়েবসাইট কে প্রস্তুত করে সার্চ ইঞ্জিনের উপযুক্ত করে তোলে যার ফলে ওয়েবপেজ  ইনডেক্স এর হার বৃদ্ধি পায় এবং সার্চ ইঞ্জিনের রোবট ওয়েবসাইট টি সাচ্ছন্দে ক্রল করতে পারে। টেকনিক্যাল এসইও অডিট করার মাধ্যমে ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যাগুলো সনাক্ত করে সমাধান করা হয়। নিচে বিশেষ কিছু টেকনিক্যাল এসইও অডিট  এর বিসয়বস্তু তুলে ধরা হল: 

  • ওয়েবসাইট ক্রল এবং ইনডেক্স 
  • ওয়েবসাইটের স্পিড এবং পারফর্মেন্স
  • মোবাইল ফ্রেন্ডলি
  • HTTPS এবং সিকিউরিটি 
  • XML Sitemap এবং Robots.txt 

অন-পেজ এসইও অডিট

অন-পেজ এসইও অডিট মূলত ওয়েবসাইট এর অভ্যন্তরীণ সমস্যাবলী চিহ্নিত  করে এবং সঠিক ভাবে সমস্যাবলী সমাধান করা গেলে ওয়েবসাইট এর গঠন ঠিক করা সম্ভব হয় এবং ইউজার এক্সপেরিয়েন্স ও বৃদ্ধি পায়। নিচে বিশেষ কিছু অন-পেজ এসইও অডিট এর বিষয়বস্তু তুলে ধরা হল: 

  • কিওয়ার্ড এর ব্যবহার এবং অপটিমাইজেশন 
  • মেটা ট্যাগ এবং মেটা ডেস্ক্রিপশন 
  • কন্টেন্ট এর কোয়ালিটি 
  • ইন্টারনাল এবং এক্সটারনাল লিঙ্ক এর ধরন 
  • ইমেজ অপটিমাইজেশন এবং Alt Text 

অফ-পেজ এসইও অডিট

অফ-পেজ এসইওতে মূলত ওয়েবসাইটের বাহিরের বিষয়গুলো নিয়ে কাজ করা হয়ে থাকে। অফ-পেজ এসইওতে কোন সমস্যা থাকে তা অফ-পেজ এসইও অডিট করার মাধ্যমে সহজেই সনাক্ত করা সম্ভব হয় এবং সমাধান করার মাধ্যমে ওয়েবসাইটের ভিজি-বিলিটি বৃদ্ধি করা যায়, যা একটি ওয়েবসাইট এর র‍্যাঙ্কিং বৃদ্ধি করতে ব্যাপক ভূমিকা পালন করে থাকে। নিচে অফ-পেজ এসইও অডিট এর মুল বিষয়বস্তু তুলে ধরা হল: 

  • ব্যাকলিংক এনালাইসিস
  • সোস্যাল মিডিয়া উপস্থিতি
  • লোকাল এসইও এনালাইসিস
  • ব্র্যান্ড মেনশন এবং সাইটাশন 

কন্টেন্ট অডিট 

কন্টেন্ট অডিট করার মাধ্যমে ওয়েবসাইটের সামগ্রিক একটা ধারনা লাভ করা সম্ভব হয়। কন্টেন্ট অডিট এর মধ্যে ওয়েবসাইটের সকল কন্টেন্ট এবং ওয়েবপেজগুলো অন্তর্ভুক্ত থাকে। কোন পেজ বা কন্টেন্ট এর পারফর্মেন্স কেমন এবং গ্যাপ কোথায় তা খুঁজে বের করে সমাধান করা যায় কন্টেন্ট অডিট করার মাধ্যমে । নিচে কন্টেন্ট অডিট এর গুরুত্বপূর্ণ বিষয়গুলো তুলে ধরা হল:

  • ওয়েবসাইটের কন্টেন্ট গুলোর অবস্থান নির্ণেয় করা
  • কন্টেন্ট এর গ্যাপ নির্ণেয় করা
  • টার্গেট কিওয়ার্ড অপ্টিমাইজ করা
  • কন্টেন্ট এর সচ্ছতা এবং আপডেট রাখা 

এসইও অডিট কিভাবে করবেন? 

এসইও অডিট মূলত একটি পক্রিয়া, এসইও অডিট করার সময় একজন এসইও এক্সপার্ট কে মূলত কয়েকটি পক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। যার মধ্যে অন্যতম:

  • এসইও অডিট এর প্রস্তুতি
  • এসইও অডিট পরিচালনা
  • এসইও অডিট রিপোর্টিং এবং বিশ্লেষণ

এসইও অডিট এর প্রস্তুতি

এসইও অডিট করার সাথে যে বিষয়গুলো জড়িত এবং যেসকল বিষয় বিবেচনায় নিয়ে অডিট শুরু করলে ভালো ফলাফল পাওয়া যায় তা সব কিছুর প্রতিচ্ছবি মূলত এসইও অডিট এর প্রস্তুতি। এখানে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ, যেমন আপনাকে লক্ষ্য স্থির করতে হবে। আপনি কি ট্রাফিক বাড়াতে চাচ্ছেন বা ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে চাচ্ছেন না কি অন্য কিছু! এছাড়াও এসইও অডিট করার জন্য প্রয়োজনীয় টুলস এবং একটি চেক লিস্ট প্রস্তুত করে রাখা উচিৎ। 

এসইও অডিট পরিচালনা

ওয়েবসাইট এর এসইও অডিট করার জন্য একটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ তা হচ্ছে ওয়েবসাইট এর সব-গুল পেজ ক্রল হচ্ছে কি না তা খেয়াল রাখা। অর্থাৎ, ওয়েবসাইট এর সকল পেজ এর সমস্যা সনাক্ত করার বিষয়টি নিশ্চিত করতে হবে। এরপর অডিট এর রিপোর্ট অনুযায়ী যে সকল সমস্যা দেখা দেবে যেমন ওয়েবসাইট এর অন-পেজ এ দুর্বলতা এবং টেকনিক্যাল সমস্যাগুলো দ্রুত সমাধান করতে হবে। এরপর অফ-পেজ ফ্যাক্টরগুলি চিহ্নিত  করে তা সমাধান এর ব্যবস্থা করতে হবে।

এসইও অডিট রিপোর্টিং এবং বিশ্লেষণ

ওয়েবসাইট অডিট করার পরে যেসব সমস্যা সনাক্ত করা হয়েছে এবং তার মধ্যে কি কি সমস্যা সমাধান করা হয়েছে তা রিপোর্ট এ অন্তর্ভুক্ত করতে হবে। এবং এরপর কি কি কাজ করতে হবে বিশেষ করে অফ-পেজ ফ্যাক্টরগুলি তা তুলে ধরে একটি রোডম্যাপ আকারে রিপোর্ট তৈরি করতে হবে। মূলত রিপোর্ট দেখে বুঝাতে পারা যায় যে গত সাইট অডিট এ ওয়েবসাইট এর কি অবস্থা ছিল। 

এসইও অডিটের জন্য প্রয়োজনীয় টুলস 

এসইও অডিট করার ক্ষেত্রে আপনাকে কিছু টুলস এর সাহায্য নিতে হবে, সেক্ষেত্রে আপনার অডিট করার কাজটি তুলনামূলক অনেক সহজ হয়ে যাবে। নিছে আমরা কিছু জনপ্রিয় টুলস এর বিষয়ে জানবো যা এসইও অডিট করতে সাহায্য করে থাকে। 

  • Google Search Console: ওয়েবসাইটের পারফরম্যান্স ট্র্যাক করার জন্য এবং ক্রলিং এবং ইন্ডেক্সিং সমস্যার মতো সমস্যা চিহ্নিত করার জন্য।
  • Ahrefs এবং SEMrush: কীওয়ার্ড রিসার্চ, ব্যাকলিংক বা অফ-পেজ এনালাইসিস এবং প্রতিজগিতা বিশ্লেষণ করার জন্য ব্যবহার করা হয়। 
  • Screaming Frog SEO Spider: মূলত ওয়েবসাইট এর টেকনিক্যাল সমস্যাগুলো সনাক্ত করার কাজে ব্যবহার করা হয়ে থাকে। 
  • Google Analytics: ট্র্যাফিক প্যাটার্ন, ভিজিটরদের আচরণ পর্যবেক্ষণ করার মাধ্যমে ইউজার এক্সপেরিয়েন্স (UX) বৃদ্ধি করার কাজে ব্যবহার করা হয়। 

এইসব টুলস ফ্রি এবং পেইড উভয় ভাবেই ব্যবহার করা যায়। আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যবহার করতে পারবেন।

এসইও অডিটের মাধ্যমে যেসব সাধারণ সমস্যার সমাধান করা যায়

এসইও অডিট করার মুল উদ্দেশ্য ওয়েবসাইট এর অভভান্তরিন এবং বাহ্যিক সমস্যা গুলো চিহ্নিত করে সমাধান করা। অতএব এ কথা বলাই যায় যে, এসইও অডিট এর প্রধান কাজই হচ্ছে সমস্যা সমাধান করা। এসইও অডিট এর মাধ্যমে যেসকল সমস্যার সমাধান করা যায় তা সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হল: 

  • ডুপ্লিকেট কন্টেন্ট চিন্নিহিত করা এবং রিমুভ 
  • ওয়েবসাইট এর স্পিড অপ্টিমাইজ 
  • ক্রল ইরোর সমস্যার সমাধান 
  • ব্রোকেন লিংক রিমুভ 
  • সকল ডিভাইস ফ্রেন্ডলি নিশ্চিত  
  • 404 পেজ এর সমাধান 
  • লো-কোয়ালিটি কন্টেন্ট চিনহিত 
  • মেটা ট্যাগ, মেটা টাইটেল এবং মেটা ডেসক্রিপশন সংশোধন 
  • কিওয়ার্ড এর ব্যবহার 
  • ইন্টারনাল লিংক এবং এক্সটারনাল লিংক 
  • ব্যাক্লিঙ্ক এনালাইসিস
  • সোস্যাল মিডিয়ার ফিডব্যাক
  • অনলাইন রিভিউ মনিটর 
  • কন্টেন্ট আপডেট 
  • কন্টেন্ট এর গ্যাপ এনালাইসিস 

এছাড়াও আরও অনেক টেকনিক্যাল, অন-পেজ এবং অফ-পেজ এর সমস্যা সনাক্ত করার মাধ্যমে সমাধান করা যায় সাইট অডিট করার মাধ্যমে। 

নিয়মিত এসইও অডিট করার সুবিধা

SERP পেজ এ দখল রাখতে চাইলে আমাদের ওয়েবসাইটকে রাখতে হবে স্বচ্ছ। কাজেই নিয়মিত এসইও অডিট করার কোন বিকল্প নেই। আমরা নিয়মিত ওয়েবসাইট এসইও অডিট করার মাধ্যমে অরগানিক ট্রাফিক বাড়াতে সক্ষম হব। আবার বর্তমানে ইউজার এক্সপেরিয়েন্স এর বিষয়টি গুরুত্ব দিতে হলে নিয়মিত  আপ টু ডেট থাকে হবে, সেই বিষয়টি নিশ্চিত করতেও নিয়মিত ওয়েবসাইট এসইও অডিট করা প্রয়োজন হবে। এছাড়াও ইউজার এক্সপেরিয়েন্স উন্নত করতে পারলে ওয়েবসাইটের CTR বৃদ্ধি পায়। নিয়মিত ওয়েবসাইট এসইও অডিট করার আর একটি গুরুত্বপূর্ণ কাড়ন হচ্ছে লং টার্ম সাকসেস চিন্তা করা। আমরা যদি লং টার্ম সাকসেস বিবেচনা করে থাকি তাহলে আমাদেরকে প্রতিনিয়ত আপডেট থাকতে হবে এবং সময়ের সাথে ভালো করতে হবে। 

উপসংহার

আমরা জানি বর্তমানে এসইও তে অনেক কম্পিটিশন, সকলেই এসইও তে ভালো করতেছে এবং এর ফলে প্রতিনিয়ত প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। প্রতিযোগিতার এই যুগে টিকে থাকলে হলে আপনার ওয়েবসাইটকে রাখতে হবে স্বচ্ছ। স্বচ্ছতার এই কাজটি করতে আমাদের করতে হয়  এসইও অডিট করার মাধ্যমে। 

Leave a Reply