Unmanaged VPS
আনম্যানেজড ভিপিএস এর ক্ষেত্রে হোস্টিং প্রভাইডার VPS সার্ভারে শুধু অপারেটিং সিস্টেম ইন্সটল করে দিবে, এরপর যাবতীয় কাজ আপনার নিজের করে নিতে হবে। অর্থাৎ আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী যা যা প্রয়োজন সব আপনার নিজেই কনফিগার করে নিতে হবে। আনম্যানেজড ভিপিএস এর সুবিধা হলো Managed VPS এর থেকে Unmanaged VPS এর প্রাইজ কম হয়ে থাকে, কেননা এখানে সার্ভার ম্যানেজমেন্ট যেহেতু আপনি নিজে করবেন তাই হোস্টিং প্রভাইডারকে ম্যানেজমেন্ট ফি দিতে হচ্ছে না।
Managed VPS
ম্যানেজড ভিপিএস এর ক্ষেত্রে হোস্টিং প্রভাইডার আপনার ভিপিএস সার্ভারের অপারেটিং সিস্টেম ইনস্টল সহ যাবতীয় কনফিগারেশন করে দিবে। আপনি যদি আপনার VPS এ ওয়েবসাইট, অ্যাপস ইত্যাদি হোস্ট করতে চান হোস্টিং প্রভাইডার হোস্ট করে দিবে, অর্থাৎ সার্ভার এন্ডের যাবতীয় কাজ আপনার হোস্টিং প্রভাইডার করে দিবে। তবে সার্ভারের এক্সসেস আপনার কাছেও থাকবে আপনি চাইলে নিজে নিজেও যেকোন কাজ করতে পারবেন।
