প্রথমে আপনাকে আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগইন করতে হবে। তারপর আপনি যে ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে আমাদের ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলেন। সেই ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
VM এ মাল্টিপোল IP কনফিগার করার ধাপ
এরপর আপনাকে Services থেকে My Services এ যেতে হবে। অথবা আপনি Your Active Products/Services থেকেও স্পেসিফিক সার্ভিসের ম্যানেজ বাটনে ক্লিক করে প্রোডাক্টের ভিউ ডিটেলসে যেতে পারেন।

যদি আপনি Services থেকে My Services এ যান তাহলে My Products & Services এর লিস্ট থেকে যে সার্ভিসের জন্য Multiple IP কনফিগার করতে চাচ্ছেন তার ডান পাশে থাকা Three Dot বাটনে ক্লিক করে View Details নামের অপশন পাবেন সেখানে ক্লিক করুন।

এবার সার্ভিসের ডিটেলস পেজ ওপেন হওয়ার পর নিচের দিকে Server Information থেকে Primary IP পেয়ে যাবেন। এই আইপি এর মাধ্যমে আপনাকে Terminal অথবা CMD এর মাধ্যমে সার্ভারে SSH লগইন করতে হবে।

কোনো কারণে আপনার প্রাইমারি আইপি যদি Server Information থেকে না পান বা এটি যদি কাজ না করে । তাহলে আপনি একই পেজের একটু উপরের দিকে Server Management থেকে Console এ ক্লিক করতে হবে।

Console এ ক্লিক করলে নতুন একটি ট্যাব ওপেন হবে। সেখানে যদি কোনো কারণে মেইলটি না পান বা পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তাহলে একই পেজে একটু উপরের দিকে Service Management সেকশন থেকে Change Password বাটনে ক্লিক করলে একটি পাপয়াপ উইন্ডো পাবেন। সেখানে একটি স্ট্রং পাসওয়ার্ড দিয়ে Confirm বাটনে ক্লিক করলেই পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে যাবে। আপনার প্রাইমারি আইপি এবং নতুন সেট করা পাসওয়ার্ড দিয়ে SSH Login করুন।

SSH Login করার জন্য আপনি Terminal এ টাইপ করুন ssh root@[Primary_IP] এর পর ইন্টার প্রেস করুন। এবার পাসওয়ার্ড এর অপশন পাবেন। পাসওয়ার্ড দিয়ে ইন্টার প্রেস করলেই আপনার VM এ লগইন হয়ে যাবে।

এবার আপনি যদি আপনার প্রাইমারি আইপি রিচেক করতে চান। তাহলে আপনি এই কমান্ড ব্যবহার করতে পারেন curl ip.itnut.net/ip এই কমান্ডটি বর্তমানে VM থেকে ইন্টারনেটে যেই Public IP দিয়ে রিকোয়েস্ট যাচ্ছে সেটি দেখায়।

এবার আপনাকে কোনো URL ব্যবহার করে ফাইল ডাউনলোড করার জন্য wget ইন্সটল করতে হবে। এর জন্য sudo dnf install wget কমান্ড রান করতে হবে (OS অনুযায়ী কমান্ড আলাদা হতে পারে। আপনি এখান থেকে আপনার OS এর জন্য নির্দিষ্ট কমান্ড দেখে নিতে পারেন –

Multi NIC auto-configuration স্ক্রিপ্টটি ডাউনলোড করার জন্য আপনি এই কমান্ডটি ব্যবহার করুন
wget ip.itnut.net/multinic-autoconfig.sh
Copied to clipboard
/usr/bin/env bash /root/multinic-autoconfig.sh
Copied to clipboard


এভাবে আপনি আপনার VM এ মাল্টিপোল IP কনফিগার করতে পারবেন। তবে যদি এই প্রসেসের কোনো সমস্যা পান। তাহলে যে কোনো সময় আমাদেরকে জানাতে পারেন।
