আমরা হয়ত নানান ভাবেই WordPress Install করতে পারি। আজকে আমরা জানব Webuzo তে WordPress Install করার নিয়ম সম্পর্কে।
Webuzo তে WordPress Install করবেন যেভাবে
১। Webuzo এ WordPress Install করতে প্রথমে Webuzo Control Panel এ লগইন করুন।
২। এখন Application সেকশন থেকে অথবা Top bar এর ডানপাশে থাকা WordPress লোগো তে ক্লিক করুন।

৩। এখন WordPress Management থেকে Install বাটনে ক্লিক করুন।

৪। এখন নিচের ইনফরমেশনগুলো প্রোভাইড করুনঃ
- Choose Installation URL (Domain):
- Admin Username:
- Admin Password:
- Admin Email:
উপরের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে স্ক্রল করে নিচে যান এবং Install বাটনে ক্লিক করুন।

৫। Congratulations, the software was installed successfully একটি ম্যাসেজ দেখতে পারবেন। এখন, Administrative URL এ ক্লিক করে WordPress Dashboard এ লগইন করতে পারবেন।

আশা করছি আপনি এতক্ষণে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পেরেছেন। এছাড়া কোন সহযোগিতা প্রয়োজন হলে যে কোন সময় আমাদের সাপোর্টে জানাতে পারেন। ধন্যবাদ

ধন্যবাদ ভাই