You are currently viewing সার্ভার ও স্টোরেজ কি এবং FTP ও HTTP কীভাবে কাজ করে

সার্ভার এবং স্টোরেজ একে অপরের পরিপূরক। ওয়েবসাইট বা অ্যাপ হোস্ট করার জন্য যে সার্ভার প্রয়োজন হয় তা মূলত একটি ফিজিক্যাল স্টোরেজ থেকেই পাওয়া যায়। অর্থাৎ আমরা ইন্টারনেটে যত ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশান দেখি তা সব বিশ্বের কোন না কোন দেশের ডাটা সেন্টারে কোন না কোন সার্ভার স্টোরেজে রয়েছে। আমাদের আজকের আলোচনায় আমরা সার্ভার ও স্টোরেজ কি, HTTP সার্ভার ও FTP সার্ভার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবো। 

সার্ভার ও স্টোরেজ কি?

সার্ভার ও স্টোরেজ কি সে সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো। 

সার্ভার 

যে সার্ভ করে তাকে সার্ভার বলে। ইন্টারনেটের ভাষায় ওয়েবসাইট বা অ্যাপ ফাইল যেখানে স্টোর হয়ে থাকে এবং ক্লাইন্ট ডিভাইসের চাহিবা মাত্র প্রদর্শিত হতে বাধ্য থাকে তা হচ্ছে সার্ভার। অর্থাৎ আপনি বর্তমানে আইটি নাটের যে ব্লগ দেখছেন তা একটি সার্ভারে জমা আছে এবং আপনাকে উক্ত সার্ভার থেকে ব্লগ দেখানো হচ্ছে। সার্ভারের প্রধান কাজ হচ্ছে ওয়েবসাইট বা অ্যাপের ফাইল জমা রাখা এবং তা ব্রাউজার বা ক্লাইন্ট সাইডে প্রেরণ করা। 

সার্ভার অনেক ধরনের হয়ে থাকে। যার মধ্যে ওয়েব সার্ভার, ই-মেইল সার্ভার, ডাটাবেজ সার্ভার উল্লেখযোগ্য। এগুলোর মধ্যেও আবার অনেক প্রকারভেদ রয়েছে। মোটকথা সার্ভার অনেক বিশাল একটি সেক্টর যা ক্ষমতার দিক দিয়ে বিভিন্ন ভাগে বিভক্ত। 

স্টোরেজ

আমাদের সবার ফোন মেমোরি বা মেমোরি কার্ড সম্পর্কে ধারণা আছে। আবার কম্পিউটারে ব্যবহার করা হার্ডডিস্ক এবং এসএসডি সম্পর্কেও ধারণা আছে। এগুলোর কাজ কি? এগুলো আসলে একেকটি স্টোরেজ ডিভাইস। অর্থাৎ এদের কাজ হচ্ছে ডাটা ডিজিটাল ভাবে সংরক্ষণ করা। ডাটা আদান-প্রদান থেকে শুরু করে সংরক্ষণ করার কাজে এই টেকনোলজি অনেক দিন আগে থেকেই ব্যবহার হয়ে আসছে। এমনকি ওয়েব সার্ভার তৈরির যে কনসেপ্ট তা এই স্টোরেজের উপরেই নির্ভর করে থাকে। 

যাইহোক, স্টোরেজ হচ্ছে হার্ডওয়্যার ও সফটওয়্যারের একটি মেলবন্ধন। এখানে সফটওয়্যারের মাধ্যমে ডাটা হার্ডওয়্যারে সংরক্ষণ করা হয়। বর্তমানে প্রচলিত স্টোরেজের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয় হচ্ছে- 

  • হার্ডডিস্ক ড্রাইভ
  • এসএসডি স্টোরেজ
  • ক্লাউড স্টোরেজ  

এগুলো কম্পিউটার থেকে শুরু করে ওয়েব হোস্টিং সকল ক্ষেত্রেই ব্যবহার হয়ে আসছে। প্রযুক্তি যত উন্নত হচ্ছে স্টোরেজ স্পেস তত বৃদ্ধি পাচ্ছে এবং ব্যবহারের সেক্টর বৃদ্ধি পাচ্ছে। 

HTTP Server কি?

HTTP Server কি

এইচটিটিপি অর্থ হাইপার টেক্সট ট্র্যান্সফার প্রোটোকল। অর্থাৎ এটি হাইপার টেক্সট এর আন্ডারে পরা ওয়েবপেজ ও ফাইল এক যায়গা থেকে অন্য যায়গায় প্রেরণ করার কাজ করে। সহজ করে বলতে গেলে আমরা যখন ওয়েব ব্রাউজারে কোন ওয়েবসাইট ভিজিট করার জন্য URL প্রবেশ করি তখন তা HTTP প্রোটোকল ইউজ করে সার্ভার থেকে প্রয়োজনীয় ফাইল খুঁজে বের করে আমাদের সামনে প্রদর্শিত করে। 

HTTP Server কীভাবে কাজ করে?

আমরা জানি এই সার্ভার ক্লাইন্ট (ব্রাউজার) ও সার্ভারের মধ্যে ফাইল বা ডাটা আদান-প্রদানের কাজ করে। তো এই কাজ করার জন্য এইচটিটিপি সার্ভার নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করে থাকে। 

ক্লাইন্ট রিকোয়েস্ট 

এইচটিটিপির ক্লায়েন্ট রিকোয়েস্ট করার বেশ কিছু পদ্ধতি রয়েছে। এদের মধ্যে GET, POST এই গুলো সম্পর্কে আমরা জানি তবে এর বাইরেও DELETE, PUT, PATCH, HEAD, OPTIONS ইত্যাদি পদ্ধতি রয়েছে। প্রতিটি রিকোয়েস্টের আলাদা আলাদা কাজ রয়েছে। যেমন POST এর মাধ্যমে সার্ভারে ডাটা সাবমিশন করা হয় অন্যদিকে GET এর মাধ্যমে সার্ভার থেকে ডাটা নেওয়া হয়। এইরকম DELETE ইউজ করে সার্ভার থেকে ডাটা ডিলিট করা হয়। 

সার্ভার রেসপন্স

এখানে সার্ভারে ক্লাইন্টের (ব্রাউজার) মাধ্যমে করা রিকোয়েস্ট সফল হয়েছে কিনা এবং যা যা চাওয়া হয়ে তা তা ব্রাউজারে পাঠানোর কাজ করে সার্ভার রেসপন্স। সার্ভারে করা ক্লাইন্ট রিকোয়েস্ট যদি সফল হয় তাহলে ২০০ স্ট্যাটাস কোডের মাধ্যমে জানা যায়। 

সার্ভার রেসপন্সের তিনটি ভাগ থাকে যেমন স্ট্যাটাস কোড, রেসপন্স হেডার ও রেসপন্স বডি। এখানে স্ট্যাটাস কোডের মাধ্যমে রিকোয়েস্ট সম্পন্ন হয়েছে কি হয়নি সে সম্পর্কে জানা যায়। রেসপন্স হেডারের কাজ হচ্ছে কন্টেন্ট এর টাইপ, ডেট ইত্যাদি ডাটা প্রসেস করা। অন্যদিকে রেসপন্স বডির কাজ হচ্ছে সার্ভার থেকে HTML, CSS, JS, JSON, Video, Image ইত্যাদি ফাইল নিয়ে আসা। 

রেন্ডারিং

এইচটিটিপি সার্ভারের চূড়ান্ত কাজ হচ্ছে যে ডাটা গুলো সার্ভার থেকে নিয়ে আসা হয়েছে তা ব্রাউজারে দেখানো। এইচটিটিপি সার্ভারে দুই ধরনের রেন্ডারিং হয়ে থাকে যেমন server-side rendering (SSR) এবং client-side rendering (CSR)। এখানে SSR প্রথমে সার্ভারে সংঘটিত হয় যেখানে সার্ভার নিজে রেন্ডার করে পরে তা ক্লাইন্ট সাইডে প্রেরণ করে। 

পরবর্তীতে ক্লাইন্ট সাইড উক্ত রিকোয়েস্ট গুলোকে প্রথমে Document Object Model (DOM) আকারে সাজায় তারপর তাতে CSS এবং JS অ্যাপ্লাই করে থাকে। তারপর আমরা ব্রাউজারে পুরো সাজানো গোছানো পেজ দেখতে পাই। 

জনপ্রিয় এইচটিটিপি সার্ভার

এইচটিটিপি সার্ভারের মধ্যে সব থেকে জনপ্রিয় তিনটি সার্ভার সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 

Apache HTTP Server 

অ্যাপাচি বর্তমান সময়ের সব চেয়ে জনপ্রিয় এইচটিটিপি সার্ভার। এটি ক্রস প্লাটফর্ম সাপোর্ট করে। এটি ওপেনসোর্স এবং অনেক গুরুত্বপূর্ণ ফিচার সুবিধা প্রদান করে থাকে। এখানে .htaccess সাপোর্ট সহ ব্রাউজার ক্যাশিং ও মডুলার আর্কিটেক্ট সাপোর্ট পাওয়া যায়। 

Microsoft IIS (Internet Information Services)

এটি মাইক্রোসফটের একটি সার্ভিস। অন্যান্য সার্ভারে অপারেটিং সিস্টেম এবং এনভায়রমেন্ট হিসেবে লিনাক্স ইউজ করা হলেও এখানে উইন্ডোজ ইউজ করা হয়। ASP.NET জাতীয় অ্যাপ্লিকেশন বা এই প্রযুক্তি ইউজ করার জন্য এবং GUI-ভিত্তিক ইন্টারফেস থাকায় জনপ্রিয়। 

Nginx Server

এই সার্ভার তার উচ্চ মাত্রার সক্ষমতা ও লোড ব্যালেন্সিং এর জন্য জনপ্রিয়। এখানে রিভার্স প্রক্সি সুবিধা পাওয়ার পাশাপাশি স্ট্যাটিক কন্টেন্ট গুলো অনেক দ্রুত লোড করা হয়। যে কারণে অনেক সার্ভারে এই প্রযুক্তি ইউজ করা হয়। 

FTP সার্ভার কি?

FTP সার্ভার কি

এফটিপি হচ্ছে একটি ফাইল ট্র্যান্সফার প্রোটোকল। এর প্রধান কাজ হচ্ছে নেটওয়ার্ক ইউজ করে এক ডিভাইস থেকে অন্য ডিভাইস বা ক্লাইন্ট থেকে সার্ভারে ফাইল আদান প্রদান করা। নিচে কীভাবে এফটিপি সার্ভার তৈরি করা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল। 

FTP সার্ভারের ধরণ

মূলত তিন ধরনের এফটিপি সার্ভার দেখা যায়, নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো। 

  • FTP: ফাইল ট্র্যান্সফার করার জন্য এই প্রোটোকল সব থেকে বেশি ইউজ হয়। তবে এখানে একটি সমস্যা হচ্ছে এখানে ফাইল ট্র্যান্সফার হওয়ার সময় এনক্রিপ্ট হয়ে যায় না। যে কারনে নিরাপত্তা ইস্যু থাকতে পারে। 
  • FTPS (FTP Secure): এটিও মূলত এফটিপি সার্ভার কিন্তু এখানে SSL/TLS সিকিউরিটি এনক্রিপশন ইউজ করে। যে কারণে ফাইল ট্র্যান্সফার হওয়ার সময় পরিপূর্ণ সিকিউরিটি পাওয়া যায়।   
  • SFTP (SSH File Transfer Protocol): এটি একটি ফাইল ট্র্যান্সফার সিস্টেম তবে সরাসরি FTP না। এতে SSH প্রযুক্তি ইউজ করে সবথেকে বেশি সিকিউর ভাবে ফাইল ট্র্যান্সফার করা যায়। 

FTP সার্ভার তৈরির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার

এফটিপি সার্ভার তৈরি করার জন্য যে যে সফটওয়্যার প্রয়োজন তা সম্পর্কে নিচে আলোচনা করা হলো। 

সার্ভার তৈরির টুল

  • IIS (Internet Information Services): আপনি যদি উইন্ডোজ সিস্টেমে এফটিপি সার্ভার তৈরি করতে চান তাহলে IIS সিস্টেম ইউজ করতে হবে। 
  • vsftpd (Very Secure FTP Daemon): লিনাক্সের জন্য এফটিপি সার্ভার তৈরি করতে হলে এই অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে। 

এফটিপি ক্লাইন্ট

  • FileZilla
  • Cyberduck
  • WinSCP
  • Free FTP
  • CuteFTP
  • Transmit
  • ForkLift
  • CloudMounter

উপরে বর্ণিত প্রযুক্তি ব্যবহার করে FTP সার্ভার তৈরি করে তা ব্যবহার করা যায়। 

সার্ভার এবং স্টোরেজ দুটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জরিত। কারণ সার্ভার তৈরি করতে গেলে আমাদের স্টোরেজের প্রয়োজন পরবেই। স্টোরেজ ছাড়া সার্ভারের আসলে কোন অস্তিত্ত থাকে না। আমাদের আজকের আলোচনায় সার্ভার এবং স্টোরেজের মধ্যকার সম্পর্ক এবং পার্থক্য, HTTP সার্ভার কি এবং FTP সার্ভার কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

Leave a Reply