You are currently viewing অনলাইন ষ্টোরের জন্য কেন শপিফাই ই-কমার্স প্লাটফর্ম বেছে নিবেন

শপিফাই একটি জনপ্রিয় সেলফ হোস্টেড ই-কমার্স প্ল্যাটফর্ম। এটি ননটেক মানুষদের সহজেই অনলাইনে স্টোর তৈরি করে বিজনেস করার সুবিধা প্রদান করে থাকে। ই-কমার্স বিজনেস শুরু করার জন্য বর্তমানে অনেকেই উকমার্স প্লাটফর্ম ইউজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে থাকে। তবে মার্কেট ধীরে ধীরে শপিফাইের দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে। কী কারণে এমন হচ্ছে সে বিষয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

সহজ স্টোর সেটআপ 

আমরা জানি বর্তমানে ওয়েব ডিজাইনের বেশীরভাগ বিষয় ড্র্যাগ অ্যান্ড ড্রপ সিস্টেমের মধ্যে পরে গেছে। এখন রেডিমেট থিম দিয়ে সহজেই সুন্দর ও আকর্ষণীয় ওয়েবসাইট তৈরি করা যায়। সাধারণত একটি অনলাইন বিজনেস ওয়েবসাইট তৈরি করতে অন্যান্য ওয়েবসাইটের থেকে বেশি সময় প্রয়োজন পরে। কারণ ই-কমার্স ওয়েবসাইটে অনেক ধরনের ফাংশন ও ফিচার অ্যাড করতে হয় যা অনলাইনে কেনাকাটার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক করে তোলে। 

শপিফাই ই-কমার্স প্লাটফর্ম

তবে এই ফিচার গুলো সেটআপ করা প্রায় সময় অনেক ঝামেলার মনে হয়। বিশেষ করে ওয়ার্ডপ্রেসে কোন অনলাইন স্টোর তৈরি করার সময় অনেক ফিচার কাস্টম ভাবে তৈরি করে নিতে হয়। অন্যদিকে উকমার্সে আপনি যে বেসিক স্টোর পাবেন তা দেখতে যেমন আকর্ষণীয় হয় না তেমনি এখানে তেমন ফাংশনালিটি পাওয়া যায় না। 

এই দিক থেকে চিন্তা করলে একটি শপিফাই স্টোর তৈরি ও সেটআপ করা অনেক সহজ। অন্যান্য প্লাটফর্ম থেকে এখানে অনেক দ্রুত সময়ের মধ্যে স্টোর সেটআপ করা যায়। পাশাপাশি ড্র্যাগ অ্যান্ড ড্রপের মাধ্যমে কোন প্রকারের কোডিং ছাড়াই সুন্দর ও আকর্ষণীয় অনলাইন স্টোর তৈরি করা যায়। মূলত শপিফাই ড্যাশবোর্ড থেকেই আপনি প্রোডাক্ট অ্যাড করা থেকে শুরু করে অর্ডার নেওয়া, অর্ডার প্রোসেসিং, শিপিং এবং পেমেন্ট সবকিছু কমপ্লিট করে ফেলতে পারবেন। মোটকথা ই-কমার্স বিজনেস প্রতিষ্ঠা করার জন্য এর সহজ সেটআপ পদ্ধতি একটি প্রভাবক হিসেবে কাজ করে। 

বিল্ড-ইন পেমেন্ট সিস্টেম

অনলাইন বিজনেস শুরু করার পথে যতগুলো বাধা সৃষ্টি হওয়ার মাধ্যম রয়েছে তাদের মধ্যে পেমেন্ট সিস্টেম অন্যতম। কারণ প্রোডাক্ট সেল করার পরে যদি এর পেমেন্ট ঠিক ভাবে নেওয়া না যায় তাহলে আসলে বিজনেস করার যে প্রধান উদ্দেশ্য তা পুরন হয় না। শপিফাই তাদের কাস্টমারদের সহায়তা করার জন্য বিল্ড-ইন পেমেন্ট গেটওয়ে প্রদান করে। অর্থাৎ আপনি থার্ড পার্টি পেমেন্ট সিস্টেম ইউজ করার পাশাপাশি “শপিফাই পে” নামক তাদের নিজস্ব সিস্টেম ইউজ করতে পারবেন। 

যদিও পেমেন্ট ফি হিসেব করলে দেখা যায় প্রতি মাসে তাদের বিল্ড-ইন পেমেন্ট ইউজ করলে ফি একটু বেশি দিতে হয়। তবে আপনি যদি সার্ভিসের কথা চিন্তা করেন তাহলে সিকিউর সার্ভিসের জন্য তাদের গেটওয়ে ইউজ করতে পারবেন। তবে থার্ড-পার্টি পেমেন্ট সিস্টেমে সুবিধা বেশি পাওয়া যায়। যেমন আপনি যদি বাংলাদেশের কোন পেমেন্ট সার্ভিস ইউজ করতে চান তাহলে SSLCommerz ইন্টিগ্রেট করে নিতে হবে। 

মাল্টি-কারেন্সি সুবিধা

শপিফাই মাল্টি কারেন্সি ও মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে। অর্থাৎ আপনি এই প্লাটফর্ম ইউজ করে বিভিন্ন দেশে আপনার বিজনেস পরিচালনা করতে পারবেন। সহজ করে বলতে গেলে ধরুন আপনি এমন একটি নিসের উপরে সাইট তৈরি করলেন যার প্রোডাক্ট বিশ্বের অনেক দেশেই চলে। এখন উক্ত স্টোর যদি আপনি আলাদা আলাদা দেশের জন্য তৈরি করতে চান তাহলে যেমন আপনার হোস্টিং খরচ বেশি হবে তেমনি মেইন্টেইন করতেও অনেক ঝামেলা হবে। 

কিন্তু শপিফাই ইউজ করে আপনি আলাদা আলাদা দেশের জন্য যেমন আলাদা আলাদা ভাষা সেট করতে পারবেন তেমনি আলাদা করে কারেন্সি সেট করতে পারবেন। এতে কাস্টমার যে দেশ থেকে প্রোডাক্ট কিনবে তারা সেই দেশের কারেন্সিতে পে করতে পারবে। 

বিশাল অ্যাপ মার্কেটপ্লেস 

আমরা যারা ওয়ার্ডপ্রেস ইউজ করি তারা প্লাগিন কি এবং এটি কীভাবে কাজ করে সে বিষয়ে ধারণা রাখি। সাধারণত ওয়ার্ডপ্রেসে আমরা যাকে প্লাগিন বলি শপিফাই প্লাটফর্মে সেগুলোকে অ্যাপ বলা হয়। অনলাইন স্টোরে বিভিন্ন ফিচার ও ফাংশন অ্যাড করার জন্য এই সকল অ্যাপ ইউজ করা হয়। বর্তমানে শপিফাই অ্যাপ স্টোরে ৪ হাজারের উপরে অ্যাপ রয়েছে। এখানে আপনি বিভিন্ন ক্যাটাগরির অ্যাপ পাবেন। যেমন-

  • ই-মেইল মার্কেটিং (যেমন Mailchimp, Klaviyo)
  • ডিসকাউন্ট কোডস, সেলস ফানেল
  • ফেসবুক, ইনস্টাগ্রাম, গুগল অ্যাড ইন্টিগ্রেশন
  • অ্যাফিলিয়েট মার্কেটিং অ্যাপস
  • শিপিং এবং স্টক ট্র্যাকিং (যেমন ShipStation, Oberlo)
  • অর্ডার ম্যানেজমেন্ট
  • শপিফাই পেমেন্টস, PayPal, Stripe, SSLCommerz ইত্যাদি
  • লাইভ চ্যাট (যেমন Tidio, Zendesk)
  • রিভিউ সিস্টেম, রেটিং এবং ফিডব্যাক
  • থিম ডিজাইন এবং কাস্টমাইজেশন টুল
  • ওয়েব সাইট অপটিমাইজেশন
  • SEO ফিচার এবং টুলস (যেমন SEO Booster, Plug in SEO)
  • ড্রপশিপিং সাপোর্ট (যেমন Oberlo, Modalyst)
  • অ্যাফিলিয়েট মার্কেটিং প্ল্যাটফর্ম

ইত্যাদি। সাধারণত শপিফাই তাদের অ্যাপ স্টোর প্যাকেজের উপর নির্ভর করে তৈরি করেছে। এখানে আপনি প্যাকেজের উপর ভিত্তি করে পেইড অ্যাপের পাশাপাশি কিছু ফ্রি অ্যাপ পাবেন। এই অ্যাপ গুলো শপিফাই স্টোরের পারফর্মেন্স বৃদ্ধি করে। 

স্টোর সিকিউরিটি

একটি ই-কমার্স ওয়েবসাইটে সিকিউরিটি বলতে বোঝায় কাস্টমার ইনফরমেশন সেফটি, পেমেন্ট ট্রানজেকশন সেফটি, সিস্টেম আপডেট ইত্যাদি। মোটকথা ওয়েবসাইট কে সকল প্রকার হ্যাকিং থেকে সুরক্ষিত রাখা। বিভিন্ন সিকিউরিটি স্ট্যাটিস্টিক্স এর রিপোর্ট অনুযায়ী প্রতিদিন বিশ্বে প্রায় ৩০ হাজার ওয়েবসাইট হ্যাক হয়ে থাকে। এদের মধ্যে ই-কমার্স ওয়েবসাইট অনেক বড় অংশ দখল করে আছে। 

শপিফাই তাদের পেমেন্ট সিস্টেম সিকিউর রাখার জন্য PCI DSS (Payment Card Industry Data Security Standard) পদ্ধতি ইউজ করে থাকে। এর কাজ হচ্ছে কার্ডের মাধ্যমে যে পেমেন্ট প্রসেস হয় তার সকল ডাটা যেন এনক্রিপ্টেড ও সুরক্ষিত থাকে তা নিশ্চিত করা। 

রিসোর্স স্কেলেবিলিটি 

ই-কমার্স ওয়েবসাইট আন-এভেইলেবল হওয়ার পেছনে রিসোর্স স্পাইক অনেক বড় ভূমিকা পালন করে থাকে। বিশেষ করে কোন ইভেন্টের কারণে অনেক সময় ই-কমার্স প্লাটফর্মে একই সাথে অনেক বেশি ভিজিটর চলে আসতে পারে। হোস্টিং প্রতিষ্ঠানগুলো এই ট্র্যাফিক স্পাইক মোকাবেলা করার জন্য রিসোর্স স্কেলিবিলিটি সুবিধা দিয়ে থাকে। 

এই দিক বিবেচনা করে শপিফাই তাদের সার্ভিস স্টাবল রাখার জন্য রিসোর্স স্কেলিবিলিটি সুবিধা দিয়ে থাকে। অর্থাৎ হঠাৎ করে আপনার ওয়েবসাইটে বেশি পরিমাণ ভিজিটর আসলেও ওয়েবসাইট ডাউন হবে না। ওয়েবসাইট হোস্ট করার জন্য তাদের নিজস্ব সার্ভার থাকার কারণে আপনাকে আর নিজে থেকে সার্ভার ম্যানেজ করার হ্যাসেল পোহাতে হয় না। 

ড্রপশিপিং সুবিধা

ড্রপশিপিং করার জন্য সবার প্রথম পছন্দ হচ্ছে শপিফাই। কারণ এই প্লাটফর্ম এমনভাবে তৈরি করা হয়েছে যা ড্রপশিপিং বিজনেস শুরু করার জন্য সব থেকে বেশি উপযুক্ত। Oberlo নামক একটি শপিফাই অ্যাপ রয়েছে যা আলিবাবা বা আলি এক্সপ্রেস থেকে সরাসরি পণ্য নিজের স্টোরে অ্যাড করার সুবিধা দেয়। এই বিজনেসে যেহেতু ইনভেন্টরি ম্যানেজ করতে হয় না সেহেতু খরচ অপেক্ষাকৃত কম হয়ে থাকে। 

শপিফাই পরিচালনা করতে একজন স্টোর ম্যানেজারের তেমন কস্ট খরচ হয় না। সুন্দর ও গোছানো ড্যাশবোর্ড থাকার কারণে স্টোর ম্যানেজ করতে সুবিধা হয়। মূলত সহজেই ব্যবহার করা যায় জন্য ড্রপশিপিং করার জন্য সবাই অন্যান্য প্লাটফর্ম থেকে শপিফাইকে বেশি প্রাধান্য দিয়ে থাকে। 

POS (Point Of Sale)

POS (Point Of Sale) ইন্টিগ্রেশন 

এটি হচ্ছে স্টোরের ইনভেন্টরি ম্যানেজমেন্ট করার একটি পদ্ধতি। সাধারণত ফিজিক্যাল বা অনলাইন স্টোরে কি কি পণ্য স্টকে আছে এবং কোন পণ্য স্টক আউট তা এখান থেকে মেইন্টেইন করা হয়। শপিফাই ইউজ করে আপনি আপনার অফলাইন বিজনেসকে অনলাইনে প্রতিষ্ঠিত করতে পারবেন। তাদের ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম মাল্টি-চ্যানেল সেলিং সাপোর্ট করে। এতে স্টক এবং অর্ডার ম্যানেজমেন্টে কোন প্রকার সমস্যা হয় না। 

অন্যদিকে আপনার যদি অনলাইন স্টোরের পাশাপাশি ফিজিক্যাল স্টোর থেকে থাকে তাহলে এই ফিচারের মাধ্যমে অটো সিঙ্ক্রোনাইজ হয়ে যাবে। অর্থাৎ আপনি অনলাইন অথবা অফলাইন যেখানেই পণ্য সেল করবেন তা আপনার ইনভেন্টরি স্ট্যাটাসে অটোমেটিক অ্যাড হয়ে যাবে। 

অটোমেশন টুলস

শপিফাই তাদের প্লাটফর্মে Shopify Flow ফিচার সুবিধা দিয়ে থাকে। এটি মূলত একটি অটোমেশন টুল যা অনেক রিপিটিভ কাজকে অটোমেশন করতে সহায়তা করে। যেমন ই-মেইল ক্যাম্পেইন, অর্ডার প্রোসেসিং ইত্যাদি অটোমেটিক প্রসেস হয়ে থাকে। পাশাপাশি তাদের অ্যাপস্টোরে অটোমেশন করার অনেক ধরনের টুল রয়েছে। যেগুলো যে কোন ই-কমার্স বিজনেসকে সঠিকভাবে পরিচালনা করার জন্য অনেক কার্যকরী। 

মোবাইল রেস্পন্সিভ সাপোর্ট

শপিফাইয়ে তৈরি করা ওয়েবসাইট সাধারণত রেস্পন্সিভ হয়ে থাকে। অর্থাৎ আপনি মোবাইল বা ডেক্সটপ সহ সকল ডিভাইস দিয়েই অনেক স্বাচ্ছন্দ্যে ওয়েবসাইট ইউজ করতে পারবেন। তাদের স্টোর ম্যানেজ করার জন্য যে মোবাইল অ্যাপ রয়েছে তা অনেক ভার্সেটাইল। এখানে আপনি স্টোরের বিভিন্ন এনালিটিক্স চেক করতে পারবেন। পাশাপাশি অর্ডার রিসিভ ও প্রসেস করে ডেলিভারি করতে পারবেন। 

শেষকথা

একটি শপিফাই স্টোর অনলাইন বিজনেসকে সফলতার দিকে নিয়ে যেতে সাহায্য করে। এর বহুমুখী ব্যবহার ও সাপোর্টিভ অ্যাপ স্টোর যে কোন বিজনেসকে ঝামেলা ছাড়া পরিচালনা করার জন্য সহযোগী। এখানে অনলাইন বিজনেস প্রতিষ্ঠা করতে শপিফাই ই-কমার্স প্লাটফর্ম কেন উপযুক্ত সে সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়েছে। পাশাপাশি এই প্লাটফর্মের বিভিন্ন সুবিধা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। 

Leave a Reply