একটি ওয়েবসাইট লাইভ হওয়ার পর বিভিন্ন ধরণের Attack হতে পারে সেই ওয়েব সাইটে । যার মধ্যে DDOS Attack এবং Ping of Death অন্যতম। DDoS এর পূর্ণ রুপ হলো Distributed Denial of Service এই দুটি Attack মূলত কোন একটি সাইটে অস্বাভাবিক হারে ট্র্যাফিক পাঠায় যার ফলে সাইটে অনেক বেশি রিসোর্স ব্যবহার হয় এবং সাইট ডাউন হয়ে যায়। এর কারণে স্বাভাবিক ভাবে যেই ট্র্যাফিক গুলো সাইট ভিজিট করতে চেষ্টা করে তারা সাইট ভিজিট করতে পারে না বা সমস্যা পেতে পারে।
বিভিন্ন সিকিউরিটি পদ্ধতি অবলম্বন করে এই ধরণের Attack থেকে কিছুটা মুক্ত থাকা যায়। তবে যদি কোন কারণে কোনো ওয়েবসাইটে এরকম Attack হয় তাহলে তৎক্ষণাৎ অ্যাটাক থেকে মুক্তি পাবার জন্য Cloudflare Under Attack Mode টুল ব্যবহার করে Bot Attack গুলো থেকে সাময়িক মুক্তি পাওয়া সম্ভব।
Cloudflare Under Attack Mode মূলত Unusual traffic গুলো কে ফিল্টার করে। এবং সাইট এ হিট করতে বাঁধা প্রদান করে। সাধারণত কোন ট্র্যাফিক যখন ভিজিট করে তখন তাকে একটি নোটিফিকেশন পেজ দেখায় যেখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকে যেখানে লেখা থাকে আপনার ব্রাউজার টি চেক করা হচ্ছে example.com ডোমেইন টি ভিজিট করার পূর্বে। এই ভাবে ৫ সেকেন্ড এর জন্য অপেক্ষা করতে হয়। এবং ৫ সেকেন্ড পর মুল সাইট বা ডোমেইন টিতে Redirect করা হয়। মূলত এইভাবে Cloudflare Under Attack Mode বট অ্যাটাক থেকে সাইট কে রক্ষা করে থাকে।
কিভাবে Cloudflare Under Attack Mode এনাবল করা যায়?
কোন সাইট যদি Cloudflare এ অ্যাড করা না থাকে তবে প্রথমেই তা Cloudflare অ্যাড করে নিতে হবে। এজন্য প্রথমেই Cloudflare এ একটি একাউন্ট করে নিতে হবে এবং ক্লাউডফ্লেয়ারে ওয়েবসাইট অ্যাড করে নিতে হবে। আপনি এই গাইডলাইন দেখে ক্লাউডফ্লেয়ারে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারেনঃ কিভাবে আমার ডোমেইন এবং হোস্টিংয়ের জন্য ক্লাউডফ্লেয়ার এড করব?
সাইট Cloudflare এ সেট হয়ে যাওয়ার পর Cloudflare Under Attack Mood অন করার জন্য আপনার ওয়েবসাইটের ডোমেইন নেমে ক্লিক করুন।

এখন নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে থেকে আপনি Security অপশন দেখতে পারবেন। এখানে ড্রপ ডাঊন এ ক্লিক করুন সেখানে থেকে Settings এ ক্লিক করুন।

এখন আপনি নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন।এখানে থেকে DDoS attacks এ ক্লিক করুন।

এখন স্ক্রল করে Security level অপশন ফাইন্ড আউট করুন অ্যান্ড কনফিগার করার জন্য Edit আইকনে ক্লিক করুন।

এখন আপনি নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে থেকে I’am Under Attack mood মেনুতে ক্লিক করুন। তাহলেই Cloudflare Under Attack Mood সেট হয়ে যাবে।

Disable করার জন্য একইভাবে মেনুতে ক্লিক করে I’am Under Attack মুড থেকে ডিজেবল করতে পারবেন।
আমরা I’am Under Attack মুড টি সম্পর্কে জানলাম এবং কিভাবে অন বা অফ করতে হয় তাও জানলাম। এখন আমরা জানব Cloudflare থেকে কিভাবে যে কোনো ওয়েবসাইট এর জন্য ফ্রি SSL নেওয়া যায়?
